দীর্ঘ ১৬ বছর পর সিলেটে বিভাগীয় ‘সাথী সমাবেশ’
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

দীর্ঘ ১৬ বছর পর সিলেটে বিভাগীয় ‘সাথী সমাবেশ’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ০৬:৪২:২১ পূর্বাহ্ন

দীর্ঘ ১৬ বছর পর সিলেটে বিভাগীয় ‘সাথী সমাবেশ’

ছবি: সংগৃহীত


সিলেট বিভাগীয় সাথী সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট বিভাগ। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট নগরীর চন্ডিপুলস্থ এক অভিজাত কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর, শাবিপ্রবি, সিলেট জেলা পূর্ব, পশ্চিম এবং সুনামগঞ্জসহ মোট পাঁচটি শাখার সাথীদের নিয়ে বিভাগীয় সাথী সমাবেশে অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ এর সভাপতিত্বে ও শাবিপ্রবি সভাপতি জহির উদ্দিন শিপন এবং মহানগর সেক্রেটারি শাহীন আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন- জামায়াত ইসলামী সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিসবাহ।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, বিজয় পরবর্তী আমাদের করণীয়, কতটুকু অর্জন করেছি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কতটুকু অর্জন বাকি সেটি লক্ষ্য করা । ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, জাতীয় রাজনীতি কে কুক্ষিগত করার জন্য, নিজের স্বার্থ হাসিল এর জন্য কিছু বিশেষ গোষ্ঠি বা দল ছাত্র রাজনীতি কে নেগেটিভ ভাবে উপস্থাপন করছে।

তিনি আরও বলেন, ছাত্রশিবির যা চায় এই সমাজের সাধারণ ছাত্ররা ঠিক তাই চায়। হল দখল, মিছিলে নিয়ে যাওয়া জোর করে, হলের ছোট ভাইকে দিয়ে নিজের কাজ করানো। এসব কখনও শিবির সমর্থন করে না। ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন। মব কিলিং বন্ধ করতে হবে, নিজে আইন হাতে তুলে নেওয়া যাবে না। আমরা যেই হিদায়াত পেয়েছি সেটা সমাজে ছড়িয়ে দিতে হবে। তিনি আরোও বলেন,আদর্শকে আদর্শ দিয়ে লড়াই করতে হয়, মিথ্যা প্রপাগাণ্ডা দিয়ে লড়াই করা যায় না।

সভাপতির বক্তব্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি বলেন, ছাত্রশিবির কে শত জুলুম ও বাধার মুখেও দমিয়ে রাখা যায়নি। ষোল বছর পর ছাত্রশিবিরের এই আয়োজন তাই প্রমান করে, তিনি ছাত্রশিবিরের সাথীদের কে সাধারণ ছাত্রদের কাছে ইসলামের দাওয়াত পৌছে দেয়ার জন্য আরো বেগবান হওয়ার আহবান জানান।

উক্ত বিভাগীয় সাথী সমাবেশে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন- সিলেট জেলা দক্ষিনের জামায়াত আমীর অধ্যেক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ, জেলা পশ্চিম সভাপতি নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস সহ মহানগর ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী