বালাগঞ্জে মাছ ধরা নিয়ে দফায় দফায় সং*ঘ র্ষ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

বালাগঞ্জে মাছ ধরা নিয়ে দফায় দফায় সং*ঘ র্ষ

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ১০:৩৯:৪৩ পূর্বাহ্ন

বালাগঞ্জে মাছ ধরা নিয়ে দফায় দফায়  সং*ঘ র্ষ

ছবি: সংগৃহীত


বালাগঞ্জে মাছধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এর আগে আছলাম মিয়া ও চাচাতো ভাই আশিক মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলা সদরের স্লুইসগেটসংলগ্ন বড়ভাঙ্গা নদীতে শিরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত আশিক মিয়া, ছৈইল মিয়া, আলাল মিয়া, আছলাম মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ও এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে সেনাবাহিনী একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বালাগঞ্জ থানা ওসি (তদন্ত) মো. ফয়েজ আহমদ বলেন, মারামারির ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং এলাকাবাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, সেনাবাহিনীর একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী