কদমতলী ওভারব্রিজের সিঁড়ি ভেঙে দিলো পুলিশ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

কদমতলী ওভারব্রিজের সিঁড়ি ভেঙে দিলো পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ০১:৪৯:৪৯ পূর্বাহ্ন

কদমতলী ওভারব্রিজের সিঁড়ি ভেঙে দিলো পুলিশ

সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার ওভারব্রিজে অবৈধ স্ট্যান্ড থাকার কারনে পুলিশ যাত্রী উঠানামার সিঁড়ি ভেঙে দিয়েছে। অবৈধ স্ট্যান্ডগুলোর কারণে যাত্রীসাধারণ এ সিঁড়ি দিয়ে উঠা-নামা করেন। ফলে রাত-দিন ওভারব্রিজের উপরে নিচে সড়কে যানজট লেগেই থাকে।


প্রায় সবসময়ই এই জায়গায় যাত্রী উঠা-নামার কারনে ট্রাফিক জ্যাম লেগে থাকে। এবার এখান থেকে সব জঞ্জাল সাফ করার উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সেই সিঁড়িটি ভেঙে দেয় পুলিশ।


সিলেট মহানগরজুড়ে সড়কে যত্রযত্র যানবাহনের- বিশেষ করে অটোরিকশার অবৈধ স্ট্যান্ড যানজট এবং বিশৃঙ্খলার প্রধান কারণ। তবে এবার সিলেটে সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর পথে হাঁটছে মহানগর পুলিশ। এসএমপি’র নতুন কমিশনার দায়িত্ব নিয়েই রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অবৈধ অটোরিকশা ও ব্যাটারিচালিত নিষিদ্ধ রিকশার চলাচল বন্ধে ৭ দিন সময় বেঁধে দিয়েছেন। এই ৭ দিন শেষ হবে ২৩ সেপ্টেম্বর। এরপর থেকে কঠোর অ্যাকশনে নামবে এসএমপি’র ট্রাফিক পুলিশ।



এসএমপি জানায়, সিলেট মহানগরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কে রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অবৈধ অটোরিকশা ও ব্যাটারিচালিত নিষিদ্ধ রিকশার চলাচল নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ চালক-মালিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



অপরদিকে, সিএনজিচালিত বৈধ অটোরিকশা চালক ও মালিকদের প্রতি এসএমপি নির্দেশনা দিয়েছে- ২৩ সেপ্টেম্বরের মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর হলুদ বর্ডার দিয়ে এবং মেট্রো এলাকার বাইরে চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। বিশেষ কারণ ছাড়া মেট্রো এলাকার বাইরের অটোরিকশাগুলো মেট্রো এলাকায় প্রবেশ করতে পারবে না।

 


এছাড়া মহানগরের সব অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে কাজ করছে পুলিশ। সে লক্ষ্যে শনিবার ওভারব্রিজের সেই সিঁড়ি ভেঙে দেওয়া হয়েছে।


 

সিলেটের সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন শ্রমিকসহ সকলের সযোগিতা কামনা করেছে এসএমপি।


 

জৈন্তাবার্তা / এনআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী