সিলেট বিএনপির ৩১ নেতাকর্মী রাজনৈতিক মামলা থেকে মুক্তি পেলেন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সিলেট বিএনপির ৩১ নেতাকর্মী রাজনৈতিক মামলা থেকে মুক্তি পেলেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ০৬:২৩:৫৫ পূর্বাহ্ন

 সিলেট বিএনপির ৩১ নেতাকর্মী রাজনৈতিক মামলা থেকে মুক্তি পেলেন

সংগৃহীত


বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ২০১৫ সালে দায়ের করা একটি রাজনৈতিক মামলা থেকে  মুক্তি পেলেন সিলেট বিএনপি ও অঙ্গ-সংঠনের ৩১ জন নেতাকর্মী। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্ট্রট ১ম আদালতের বিজ্ঞ বিচার সুমন ভুঁইয়া।

বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী টিমের সদস্য অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি।

খালাস পাওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা- সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিক্ষানুরাগী মাহবুব চৌধুরী, অ্যাডভোকেট সামছুজ্জামান জামান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মুর্শেদ এবং সিলেট মহানগর বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন। 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালে দেশব্যাপী বিএনপির অবরোধ আন্দোলন চলাকালে সিলেটের কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি দায়ের করেছিল।

রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা মাহবুব চৌধুরী বলেন- ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বিচার বিভাগ থেকে অনেক অবিচার হয়েছে। পুলিশের দায়ের করা এই মিথ্যা মামলায় দীর্ঘ ৯ বছর আমাদের হয়রানির করা হয়েছে। 

তিনি বলেন- বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয়। নতুন প্রজন্ম আর কথার ফুলঝুরি শুনতে চায় না, তাই নতুন ধারার রাজনীতি ও সরকার প্রতিষ্ঠার লড়াই জারি রাখতে হবে। কেউ হাজার হাজার কোটি টাকা পাচার করে দেবে, আর কেউ দুই বেলা খেতে পারবে না- এই বৈষম্যের রাজনীতি বিএনপি আর চলতে দিবে না। প্রত্যেকে তার সামর্থ অনুযায়ী ব্যবসা করবে ও মেধার ভিত্তিতে চাকরি করবে। এই রকম একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করাটাই আমাদের লক্ষ্য।

একটি গণতান্ত্রিক, সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ে তুলতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত এবং আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দেওয়া হবে বলে মন্তব্য করেন মাহবুব চৌধুরী। 

জৈন্তাবার্তা / এনআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী