ওসমানী মেডিকেলে দুর্নীতি সহ নানা অভিযোগে দুই কর্মচারি সাময়িক বরখাস্ত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

ওসমানী মেডিকেলে দুর্নীতি সহ নানা অভিযোগে দুই কর্মচারি সাময়িক বরখাস্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ০৮:১০:৩৬ পূর্বাহ্ন

ওসমানী মেডিকেলে দুর্নীতি সহ নানা অভিযোগে দুই কর্মচারি সাময়িক বরখাস্ত

সংগৃহীত


সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার রওশন হাবিব ও নিরাপত্তা প্রহরী আবদুল জব্বারকে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, হাসপাতালে চুরি, নারীদের যৌন নির্যাতন সহ নানা অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হোমিও ও দেশজ চিকিৎসা) ও অতিরিক্ত পরিচালক (প্রশাসন) ডা: এ বি এম আবু হানিফ

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন মেডিকেল কলোনী ক্যাম্পাসে অবৈধ স্থাপনা তৈরী করে এবং ক্ষেত্রী পাড়ায় বরাদ্দ ছাড়াই অবৈধভাবে বাসায় বসবাসের সুযোগ করে দিয়ে অর্থ আদায় করা, ক্যাম্পাসে বিভিন্ন স্থানে অবৈধ দোকান এবং এ্যাম্বুলেন্স রাখার অবৈধ স্থান ও বহিঃ বিভাগ থেকে অবৈধ ভাবে অর্থ আদায় করা, নারীদের নানাভাবে যৌন নির্যাতন করা ও বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় অনিয়ম ও দুর্নীতির বিষয়ে একাধিক সংবাদ প্রকাশ পাওয়া অভিযোগ প্রমানিত হওয়ায় সরকারী চাকুরী আইন, ২০১৮ এর ধারা ৩৯ (১) মোতাবেক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার মো. রওশন হাবিবকে আজ থেকে সাময়িক বরখাস্ত করা হইল।

আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়,একাধিক অভিযোগ সমূহ প্রমানিত হওয়ায় সরকারী চাকুরী আইন, ২০১৮ এর ধারা ৩৯ (১) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা প্রহরী মোতাবেক আব্দুল জব্বারকে আজ থেকে সাময়িক বরখাস্ত করা হইল।  

সাময়িক বরখাস্ত কালীন সময় বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হইবেন তারা।

 

জৈন্তাবার্তা / এনআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী