নগরীতে কাল থেকে বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিক্সা ও অবৈধ সিএনজি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

নগরীতে কাল থেকে বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিক্সা ও অবৈধ সিএনজি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ০৯:০৯:০১ পূর্বাহ্ন

নগরীতে কাল থেকে বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিক্সা ও অবৈধ সিএনজি

প্রতীকী ছবি


সিলেট নগরীতে আগামীকাল থেকে (২৩ সেপ্টেম্বর) বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা এবং অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা। ৭ দিনের আল্টিমেটাম দিয়েছিল এসএমপির ট্রাফিক বিভাগ যা শেষ হচ্ছে আজ।

সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপির ট্রাফিক বিভাগ গত ১৬ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে- আগামী ২৩ সেপ্টেম্বর থেকে প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সব সড়কে এসব অবৈধ যান চলাচল নিষিদ্ধ করে।

এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়- নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএমপি সূত্র জানিয়েছে, সোমবার থেকে যেসব সিএনজিচালিত অটোরিকশা সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচল করবে সেগুলোতে সবুজ রঙের উপর হলুদ রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে মেট্রোপলিটন এলাকার বাহিরের সিএনজিচালিত অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। কোনোভাবেই মেট্রোপলিটন এলাকার বাহিরের অটোরিকশা নগরীতে প্রবেশ করতে পারবে না।

এসএমপি আরও জানায়, সিএনজিচালিত অটোরিকশা মালিক ও চালককে এই নির্দেশনা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সিলেট নগরীতে অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন কোনো অটোরিকশা চলতে দেওয়া হবে না।

দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এই সংক্রান্তে সহায়তা করার জন্য নগরবাসী, মোটরযান মালিক ও চালকদের অনুরোধ করা হয়েছে।

জৈন্তাবার্তা / এনআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী