বিয়ানীবাজার তালামীযের কাউন্সিল: সভাপতি হাসান, সম্পাদক জফরুল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

বিয়ানীবাজার তালামীযের কাউন্সিল: সভাপতি হাসান, সম্পাদক জফরুল

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন

বিয়ানীবাজার তালামীযের কাউন্সিল: সভাপতি হাসান, সম্পাদক জফরুল

ছবি: নিজস্ব


বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলাধীন বিয়ানীবাজার উপজেলা শাখার ২০২৪-২৫ সেশনের কাউন্সিল শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিয়ানীবাজার পৌরশহরস্থ রবি অফিস সংলগ্ন হলরুমে অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে আবুল হাসান মামুনকে সভাপতি, জফরুল আলমকে সাধারণ সম্পাদক ও নুরুল ইসলাম রায়হানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলার সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলার সহ সভাপতি ফয়জুল ইসলাম, বিয়ানীবাজার পৌর আল-ইসলাহ'র সভাপতি বদরুল ইসলাম, পূর্ব জেলার সাবেক অর্থ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, উপজেলা শাখার সাবেক সভাপতি হিজবুল হোসাইন তারেক।

কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন:সহ সভাপতি আব্দুল মুহিত, মো. মিছবাহুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিফজুর, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার তাহের, মফিজ উদ্দিন, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, সহ-প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সাব্বির আহমদ আফজল, অর্থ সম্পাদক রুহুল আমিন, অফিস সম্পাদক মুছলেহ উদ্দিন নাদের, সহ-অফিস সম্পাদক রাজুল আহমদ, মাহফুজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হামিদুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক কবির আহমদ, ফরহাদুল ইসলাম আল আমিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুল আলম তুহিন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছালেহ আহমদ, এবাদুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: দেলওয়ার হোসেন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারেকুল ইসলাম, ছালেহ আহমদ রুমেল, সদস্য- আবু নাসের, দেলওয়ার হোসেন, শহিদুল ইসলাম কামরান, আবুল হাসান মুন্না, জিহাদ উদ্দিন, সোলেমান আহমদ রায়হান, মোশাররফ হোসেন, কাশেম উদ্দিন, সাজিদ আহমদ, আবুল কাশেম নাঈম, এহসান আহমদ, নাবিল আহমদ, কামরান আহমদ, নাঈম আহমদ, শিপন আহমদ, আফছার উদ্দিন, সিয়াম আহমদ, শাদীদুর রহমান, আব্দুল বাছিত, নাজমুল হোসেন, খায়রুল ইসলাম।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী