সিলেটে সাংবাদিক তুরাব হ*ত্যা মামলার আসামি সাবেক ওসি মঈন গ্রে প্তা র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সিলেটে সাংবাদিক তুরাব হ*ত্যা মামলার আসামি সাবেক ওসি মঈন গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ০৩:১০:০৫ পূর্বাহ্ন

সিলেটে সাংবাদিক তুরাব হ*ত্যা মামলার আসামি সাবেক ওসি মঈন গ্রে প্তা র

ছবি: সংগৃহীত


সিলেটের সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অন্যতম আসামি সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মঈন উদ্দিন শিপনকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে হবিগঞ্জের মাধবপুরের গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়

গ্রেপ্তার মঈন উদ্দিন শিপন হবিগঞ্জ জেলার মাধবপুরের গোপীনাথপুরের ইমাম উদ্দিনের ছেলে। মাধবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মু. সাদরুল হাসান খান বিষয়টি  নিশ্চিত করেছেন।

পুলিশের ডিএসবি, হবিগঞ্জের ফ্যাক্স বার্তায় প্রেরিত সংবাদ থেকে জানা যায়, ৫৫ বিজিবির সহকারী পরিচালক মো. ইয়ার হোসেন গোপন মাধ্যমে খবর পান মাধবপুর উপজেলার গোপীনাথপুর মাস্টারবাড়িতে মঈন উদ্দিনের বাড়িতে অবৈধ অস্ত্রের মজুদ রয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিজিবি টাস্কফোর্স গতরাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তবে মঈন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মঈন উদ্দিন সিলেটের তরুণ সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত ১৯ জুলাই সিলেট নগরীর প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে মারা যান সাংবাদিক এটিএম তুরাব।

মাধবপুর থানা পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক মু. সাদরুল হাসান খান জানান, বিজিবির সদস্যরা পুলিশ পরিদর্শক মঈন উদ্দিনকে ভোররাতে থানায় দিয়ে গেছেন। পরবর্তী পদক্ষেপ কী হবে তা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে পারবেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী