জৈন্তাপুরে বিজ্ঞান সভা, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

জৈন্তাপুরে বিজ্ঞান সভা, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ০৪:৪৮:৪৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিজ্ঞান সভা, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে বিজ্ঞান সভা, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ শে সেপ্টেম্বর) বেলা ১১:০০ ঘটিকায় সারিঘাট উচ্চ বিদ্যালয় হলরুমে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জৈন্তাপুর উপজেলা বিজ্ঞান ক্লাবের আয়োজনে ও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের বাস্তবায়নে অনুষ্ঠিত এই সভায় সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমের সভাপতিত্বে ও আইসিটি শিক্ষক ফয়েজ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে নতুন প্রজন্মকে বেশী বেশী করে বিজ্ঞান চর্চা করতে হবে। তিনি বলেন তথ্য প্রযুক্তির এই যুগে বিজ্ঞানকে বাদ দিয়ে জীবনে সফলতার কোন সুযোগ নেই। তিনি বিজ্ঞান সভার আয়োজনে   উপস্থিত সকল কলাকুশলী  শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের অফিস সুপারিন্টেন্ডেন্ট আজমত আলি, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, বীরমুক্তিযোদ্ধা নুরুল হক, হাজী মাহমুদ আলি, অভিভাবক সদস্য আব্দুল মান্নান, ম ম আলম কয়েছ, আবদুল জব্বার, মো ইয়াহিয়া।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র, আবদুল করিম,দেলোয়ার হোসেন,নুসরাত আরা বেগম,কাবুল চন্দ্র পাল,হাবিব উল্লাহ্, মুহিবুর রহমান, আজিজ আহমেদ খালিক সহ অন্যান্যরা। পরে বিজ্ঞান সভা উপলক্ষে  সাধারণজ্ঞান ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী