কোম্পানীগঞ্জে ভারতীয় ফে*ন্সিডিলসহ ২ জন নারী গ্রে প্তা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ভারতীয় ফে*ন্সিডিলসহ ২ জন নারী গ্রে প্তা র

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ০৬:১২:৩৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ভারতীয় ফে*ন্সিডিলসহ ২ জন নারী গ্রে প্তা র

ছবি: সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জে ৪৪ বোতল ফেনসিডিলসহ ২ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ । রবিবার  রাত সাড়ে ১০ টায় ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বুড়দেও  সিএনজি স্ট্যান্ড থেকে  তাদের  গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,মোছা.রুজিনা  আক্তার (২২)। পিতা :মৃত  আবু বক্কর৷ সাং নতুন জীবনপুর গাছগড়, কোম্পানীগঞ্জ সিলেট। মোছা: লাইজু আক্তার (২২) স্বামী: মাহীম ইসলাম,সাং আন্ডারচর শান্তিরহাট, নোয়াখালী সদর (সুধারাম) জেলা নোয়াখালী। পলাতক আসামি  শাবু উদ্দিন নামের একজন রয়েছে।

এসআই সফিউল ইসলাম  জানান, গোপন সংবাদের ভিক্তিতে ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই নারীকে গ্রেফতার করে কোম্পানিগঞ্জ থানার পুলিশ। এবং পলাতক একজন আসামি কে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ সময়  রুজিনা আক্তার এর  কাছ থেকে ২৪  বোতল ও লাইজু আক্তারের কাছ থেকে ২০ বোতল  ফেন্সিডিল জব্দ করা হয়। পরে দুজনকে  থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা  বিক্রির উদ্দেশ্যে ফেন্সিডিল বহন করছিল বলে স্বীকার করে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)বদিউজ্জামান বলেন, মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং  মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী