সিলেটে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

প্রকাশিত সময়সূচি

সিলেটে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৬ ১২:৫৭:২৫ পূর্বাহ্ন

সিলেটে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

ছবি:সংগৃহীত


সিলেট জেলায় ২০২৭ সালের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময়সূচি প্রকাশ করেছে জেলা প্রশাসন। আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে নির্ধারিত সূচি অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হবে।

গত ১৫ নভেম্বর জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সিলেট জেলা পর্যায়ের সব এলাকার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করা হবে। এ কার্যক্রম চলবে জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখায় অফিস চলাকালীন সময়ে।

এ ছাড়া উপজেলা পর্যায়ে নবায়নের নির্ধারিত সময়সূচি হলো—

  • ৬ ডিসেম্বর: বালাগঞ্জ উপজেলা

  • ৭ ডিসেম্বর: ফেঞ্চুগঞ্জ উপজেলা

  • ৮ ডিসেম্বর: বিশ্বনাথ উপজেলা

  • ৯ ডিসেম্বর: গোলাপগঞ্জ উপজেলা

  • ১০ ডিসেম্বর: গোয়াইনঘাট উপজেলা

  • ১৩ ডিসেম্বর: বিয়ানীবাজার উপজেলা

  • ১৪ ডিসেম্বর: দক্ষিণ সুরমা উপজেলা

  • ১৫ ও ১৭ ডিসেম্বর: সিলেট সদর উপজেলা

  • ২০ ডিসেম্বর: জকিগঞ্জ উপজেলা

  • ২১ ডিসেম্বর: কোম্পানীগঞ্জ উপজেলা

  • ২২ ডিসেম্বর: ওসমানীনগর উপজেলা

  • ২৩ ডিসেম্বর: কানাইঘাট উপজেলা

  • ২৪ ডিসেম্বর: জৈন্তাপুর উপজেলা।

উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লাইসেন্স নবায়ন কার্যক্রম চলবে। তবে সিলেট সদর উপজেলার লাইসেন্স নবায়নের স্থান নির্ধারণ করা হয়েছে জালালাবাদ সেনানিবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্দুক, শটগান ও রাইফেলের লাইসেন্স নবায়ন ফি ১০ হাজার টাকা এবং পিস্তল ও রিভলবারের ক্ষেত্রে ২০ হাজার টাকা। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আয়কর নির্ধারিত কোডে অনলাইনে চালানের মাধ্যমে জমা দিতে হবে। চালানের মূলকপি নবায়নের আবেদনের সঙ্গে দাখিল করতে হবে।

লাইসেন্স নবায়নের সময় পরিদর্শনের জন্য আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সঙ্গে আনতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট থানায় আগ্নেয়াস্ত্র নিবন্ধন এবং থানার আগ্নেয়াস্ত্র রেজিস্টারে প্রতিপাদন করানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া লাইসেন্সধারীর বয়স ৬০ বছরের বেশি হলে লাইসেন্স নবায়ন করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

নির্ধারিত তারিখে উপস্থিত হতে না পারলে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখায় লাইসেন্স নবায়নের সুযোগ থাকবে।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী