র‍্যাবের জালে স্বেচ্ছাসেবক লীগের নেতা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

র‍্যাবের জালে স্বেচ্ছাসেবক লীগের নেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ০৮:১৭:২৪ পূর্বাহ্ন

র‍্যাবের জালে স্বেচ্ছাসেবক লীগের নেতা

সংগৃহীত


 

৪ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আগের দিন সিলেট মহানগরের নয়সাড়কে নাশকতা সৃষ্টির মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম সিপারকে (৪৪) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় মহানগরের সুবিধবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নজরুল সুবিদবাজার এলাকার রফিক আহমদের ছেলে। 

র‍্যাব-৯ এর  সিনিয়র মিডিয়া অফিসার এসএসপি মো. মশিহুর রহমান সোহেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন শেখ হাসিনা সরকার পতনের আগের দিন ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেট মহানগরের নয়াসড়ক এলাকায় নাশকতা সৃষ্টির অভিযোগে বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন আইনে দায়েরকৃত মামলার আসামি এই নজরুল। মামলার ৪৩ নং আসামি তিনি।

গ্রেফতারের পর নজরুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছ র‍্যাব।

জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী