সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল অর্ধকোটি টাকার ভারতীয় চিনি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল অর্ধকোটি টাকার ভারতীয় চিনি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ১০:৩০:৩২ পূর্বাহ্ন

সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল অর্ধকোটি টাকার ভারতীয় চিনি

সংগৃহীত


সিলেটে  বালুভর্তি ট্রাক থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার সিলেটের সিলেট-তামাবিল মহাসড়ক এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

 জানা গেছে, আজ সোমবার সিলেট-তামাবিল মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন বালুভর্তি একটি ট্রাককে সিগন্যাল দেয় বিজিবি। এ সময় ট্রাকটি সিগন্যালকে উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি ট্রাকটিকে ধাওয়া করে আটক করে।

পরে সেখানে তল্লাশি করে বালুর স্তরের নিচে কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চিনির বস্তা পাওয়া যায়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য অর্ধ কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, জব্দ করা ভারতীয় চিনি শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চিনি জব্দএর আগে, ১৮ সেপ্টেম্বর সুরমা-বাইপাস সড়কে একটি ট্রাক তল্লাশি চালিয়ে বালুর স্তরের নিচ থেকে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পথে নিয়ে আসা ভারতীয় চিনি জব্দ করা হয়।

জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী