সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আক্রান্ত ১৫ জন, হাসপাতালে ভর্তি ৮
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আক্রান্ত ১৫ জন, হাসপাতালে ভর্তি ৮

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ১০:৪৮:১০ পূর্বাহ্ন

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আক্রান্ত  ১৫ জন, হাসপাতালে ভর্তি ৮

সংগৃহীত


সিলেটে ১৫ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায়  বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যানবিদ ফনি ভূষণ সরকার।

তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন শনাক্ত হয়েছেন।

 বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী।

 ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।  এডিস মশার লাভা তল্লাশী করতে ৩০০ বাসাবাড়িতে কাজ করেছে স্বাস্থ্য কর্মীরা।  ১৫ টি বাড়িতে লার্ভার অস্তিত্ব পাওয়া গেছে। আর বর্তমানে সিটি কর্পোরেশন এলাকায় ৮টি স্বাস্থ্যকর্মী ঠিক কাজ করছে। তবে সিটি করপোরেশন এলাকায় কোন ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।

বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম  বলেন, এখন পুরো দেশেই ডেঙ্গু প্রাদুর্ভাব বেড়েছে। তাই আমরা স্বাস্থ্য বিভাগ কর্মপরিকল্পনার রূপরেখা দিয়েছি। নগরীতে মশক নিধনের জন্য স্থায়ী সমাধানের কথাও ভাবছি। বিশেষত প্রতিদিন মশক নিধনের কার্যক্রম চলানো হচ্ছে।

জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী