মহানবী (সা.)কে নিয়ে ক*টূক্তির প্র তি বা দে কোম্পানীগঞ্জে বি ক্ষো ভ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

মহানবী (সা.)কে নিয়ে ক*টূক্তির প্র তি বা দে কোম্পানীগঞ্জে বি ক্ষো ভ

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ১১:১৯:২৯ পূর্বাহ্ন

মহানবী (সা.)কে নিয়ে ক*টূক্তির প্র তি বা দে কোম্পানীগঞ্জে বি ক্ষো ভ

ছবি: নিজস্ব


মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে অণুজীব বিজ্ঞানী জাহাঙ্গীর আলমের অবমাননাকর ফেইসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছে কোম্পানীগঞ্জের ধর্মপ্রাণ মুসলমান।

সোমবার দুপুরে কোম্পানীগঞ্জের ক্বওমী মাদ্রাসা ঐক্য পরিষদের ব্যানারে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও পথসভা করে তারা প্রতিবাদ জানায়। দুপুর দুইটায় থানাবাজার মার্কাজ মসজিদের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানাবাজার পয়েন্টে পথসভায় মিলিত হয়।

এতে সভাপতিত্ব করেন ক্বওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি মাওলানা আব্দুল মুছাব্বির। উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা মাসুম আহমদ ও মুফতি ফখরুল ইসলাম মাসরূর এর পরিচালনায় বক্তব্য দেন, ক্বওমী মাদরাসা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক  হাফিজ জামাল উদ্দীন, সহ সাধারণ সম্পাদক  হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জামেয়া রাহমানিয়া কোম্পানীগঞ্জ এর মুহতামিম মুফতি মুহিব্বুর রহমান নুরী, টুকেরবাজার কেন্দ্রীয় জামে মাসজিদের ইমাম ও খতীব মুফতী গাজী মাসুদুর রহমান খান, দারুল হাদীস আয়শা সিদ্দিকা কোম্পানীগঞ্জ এর মুহাতামিম মুফতি হুসাইন আহমদ, জামেয়া মুশাহিদিয়া খাগাইল মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মাশহুদুর রহমান, মাওলানা সোহেল আহমদ, মাওলানা আনোয়ার শাহ, মাওলানা মনীরুল ইসলাম তাওহীদ প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।  বক্তারা বলেন, বিজ্ঞানী জাহাঙ্গীর আলম মহানবীকে (সা.)–কে অপমান করে কার্টুন বানিয়েছেন। ফেইসবুক পোস্ট দিয়েছেন। মহানবীকে (সা.)–কে অপমান করা মানেই পুরো মুসলিম জাতিকে অপমান করা।

এর আগে হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করেন উপজেলার টুকের বাজারের বাসিন্দা ও বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইউনিভার্সিটি অব হিউস্টন কলেজ অব ফার্মেসির সহকারী অধ্যাপক অণুজীব বিজ্ঞানী জাহাঙ্গীর আলম। তিনি কোম্পানীগঞ্জের ইসলামপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সফর মিয়ার ভাই।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী