মিফতাহ সিদ্দিকী ((বামে) নাসিম হোসাইন (ডানে)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব দিয়ে প্রথম দফা মিফতাহ সিদ্দিকীর উপর ভরসা রেখেছিলো দলটি। এবার মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বেও থাকছেন দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক (সিলেট বিভাগ) সম্পাদক মিফতাহ সিদ্দিকী। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মহানগর বিএনপির নেতৃত্বে তিনিই থাকবেন।
গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে দলের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছকে বিষয়টি অবগত করা হয়েছে।
জানা যায়, ২০২৩ সালের ১০ মার্চ সিলেট মহানগর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের ভোটে নাসিম হোসাইন সভাপতি, মো. ইমদাদ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক এবং সৈয়দ সাফেক মাহবুব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তবে চলতি বছরের শুরুতে নাসিম হোসাইন বিদেশ চলে যাওয়ায় ১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক চিঠিতে মিফতাহ সিদ্দিকীকে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে নির্দেশনা দেওয়া হয়।
এর আগে গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর চলতি মাসের প্রথমভাগে দেশে ফেরেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। তবে দেশে ফিরলেও তাকে আর দায়িত্বে ফেরায়নি দল।
জৈন্তাবার্তা / এনআর




