সংগৃহীত
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর হাতে গ্রেফতার সিলেট মহানগর যুবলীগ নেতা মো. রেদওয়ান আহমদ বাপ্পি (৪০)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে সিলেট মহানগরের শেখঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রেদওয়ান আহমদ বাপ্পি শেখঘাট এলাকার মৃত মো. শহিদ উল্লাহ’র ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এসএসপি মশিহুর রহমান সোহেল জানান- ছাত্র-জনতার আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে ৫ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে আদালতে দায়েরকৃত মামলার (সিলেট কোতয়ালি থানার এফআইআর নং-৮) আসামি ছিলেন বাপ্পী। তিনি পলাতক ছিলেন, মঙ্গলবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
এ মামলার পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব-৯ এর এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মশিহুর রহমান সোহেল।
জৈন্তাবার্তা / এনআর




