সিলেটে অতিভারী বৃষ্টির আভাস নিয়ে যা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

সিলেটে অতিভারী বৃষ্টির আভাস নিয়ে যা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ০৭:০৫:৫০ পূর্বাহ্ন

সিলেটে অতিভারী বৃষ্টির আভাস  নিয়ে যা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

সংগৃহীত


সক্রিয়া মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসের আশঙ্কা রয়েছে। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কোথাও কোথাও মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (২৮৯ মিলিমিটার/২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

মঙ্গলবারের (২৪ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

বুধবারের (২৫ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আগামী দুইদিন অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, বিভাগে ভূমি ধসের আশঙ্কা নেই।

জৈন্তাবার্তা / এনআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী