জৈন্তাপুরে বিদেশি ম*দ ও ভারতীয় চিনি উ দ্ধা র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

জৈন্তাপুরে বিদেশি ম*দ ও ভারতীয় চিনি উ দ্ধা র

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ০৯:১২:১৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিদেশি ম*দ ও ভারতীয় চিনি উ দ্ধা র

ছবি: নিজস্ব


জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে বিদেশি মদ ও চিনি উদ্ধার করেছে পুলিশ। তবে উক্তো ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। 

পুলিশ সূত্রে জানা যায়,  মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট তামাবিল মহাসড়কের বিরাইমারা ব্রীজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালায় পুলিশ। 

এ সময় বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রীজের পশ্চিম প্রান্তে হাওড়ে জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক আশরাফুল আলম ও এ এস আই সুমন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে পরিত্যক্ত অবস্থায় বস্তায় ভর্তি কয়েকটি কার্টন উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার করা বস্তা হতে  ম্যাকডোনালস্ রাম ১৮০ মিলির ১৩০টি বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। 

অপর এক অভিযানে রাত ৮:৩০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার চাঙ্গিল ব্রীজের নিচে নয়াগাঙের পাড়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। 

বিদেশি মদ ও চিনি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদিউজ্জামান। তিনি বলেন উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী