গোয়াইনঘাটে সমন্বয়ক দাবীতে জরিমানাকৃত বালুর নৌকায় চাঁ দা বা জির অভিযোগ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

গোয়াইনঘাটে সমন্বয়ক দাবীতে জরিমানাকৃত বালুর নৌকায় চাঁ দা বা জির অভিযোগ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ০৯:৪৫:০৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সমন্বয়ক দাবীতে জরিমানাকৃত বালুর নৌকায় চাঁ দা বা জির অভিযোগ

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটে প্রশাসনের অভিযানে জরিমানাকৃত বালুবাহী নৌযান জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে আজমল হোসেন (২২) নামে স্বঘোষিত এক ভুয়া সমন্বয়কের বিরুদ্ধে। সে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে। 

২৪ সেপ্টেম্বর সিলেট এসএমপির জালালাবাদ থানার জৈনকারকান্দি এলাকার সিরাজ মিয়ার পুত্র উজ্জ্বল মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানা, উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত মেজরের বরাবর আজমল সহ আরো চার জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করেন।

স্থানীয়রা জানান , সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোয়াইন নদীতে প্রশাসনের অভিযানে জরিমানাকৃত বালুবাহী নৌযান থেকে চাঁদা দাবি করতে গিয়ে লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে আজমল হোসাইনের উপর সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে গণধোলাই দেন। পরে সে উপজেলা নির্বাহী অফিসারের শরণাপন্ন হয়ে গণধোলাইয়ের কথা জানায়।

এ ব্যাপারে আজমল চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে তার উপর এমন আক্রমণের সুষ্ঠু বিচার দাবি করে এবং সে সহ আরো চারজনের নাম উল্লেখ করে উপজেলা প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে সহযোগিতা চায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত বালু বহনকারী নৌযান থেকে ১,৫০০০০(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করে নৌকাগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং বালুবাহী নৌকা থেকে চাঁদা দাবি করার একটি অভিযোগ পাওয়া গেছে।তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী