‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবীর শিক্ষা সঠিক পথ দেখাতে পারে’
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবীর শিক্ষা সঠিক পথ দেখাতে পারে’

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ১১:০৫:৩৬ পূর্বাহ্ন

‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবীর শিক্ষা সঠিক পথ দেখাতে পারে’

ছবি: নিজস্ব


বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা এম হাসিবুর রহমান বলেছেন, ঐশীগ্রন্থ পবিত্র কোরআন মহানবী (সা.)-এর ওপর নাজিল হয়। মানব জাতিকে আলোর পথে উদ্বুদ্ধ করেছে এ ঐশীগ্রন্থ। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আল কোরআন ও মহানবীর শিক্ষা সঠিক পথ দেখাতে পারে। কাজেই বৈষম্যহীন সমাজ গঠনের দায়িত্ব তরুণদের নিতে হবে। 

মঙ্গলবার রাতে ১২ ই রবিউল আউয়াল উপলক্ষে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী (সা.) এর আদর্শ শীর্ষক সীরাতুন্নবী সা. সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা অডিটোরিয়ামে পেশাজীবি পরিষদ–কোম্পানীগঞ্জের ব্যানারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। সভাপতিত্ব করেন পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাঁঠালবাড়ি চৌমুহনীবাজার আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সামসুজ্জামান।

মাস্টার মুহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় ও মাওলানা হাবিবুর রহমান হাদীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জালালাবাদ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাসুক আহমদ, পেশাজীবি পরিষদের জেলা সহ সভাপতি মাস্টার মো. আবুল খায়ের, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবিদুর রহমান, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা মাসুম আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী