মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদ অব্যাহত, ক্ষমা চাইতে হবে লাইভে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদ অব্যাহত, ক্ষমা চাইতে হবে লাইভে

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ১১:৪২:৩৬ পূর্বাহ্ন

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদ অব্যাহত, ক্ষমা চাইতে হবে লাইভে

ছবি: নিজস্ব


মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে অণুজীব বিজ্ঞানী জাহাঙ্গীর আলমের অবমাননাকর ফেইসবুক পোস্টের প্রতিবাদ অব্যাহত রয়েছে। টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ প্রতিবাদ করেছে কোম্পানীগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানেরা।

মঙ্গলবার বিকেলে টুকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তৌহিদী জনতার ব্যানারে মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টুকেরবাজার পয়েন্টে পথসভায় মিলিত হয়।

সভায় বক্তারা বলেন, বিজ্ঞানী জাহাঙ্গীর আলমকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ফেইসবুক লাইভে এসে ক্ষমা চাইতে হবে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তার পরিবার সাংবাদিক সম্মেলন করে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। এছাড়াও তাদের পরিবারের যেসব সদস্য বিভিন্ন নবীপ্রেমির ফেইসবুক পোস্টে গিয়ে গালিগালাজ করেছে তাদেরকেও ক্ষমা চাইতে বলেন বক্তারা। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারী উচ্চারণ করা হয়।

সভায় বক্তব্য দেন টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাসুদুর রহমান খান, টুকেরগাঁও দারুল আরকাম মাদ্রাসার মুহতামীম মাওলানা রশিদ আল হাবিবি, কোম্পানীগঞ্জ থানা সদর আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মুহতামীম মাওলানা হুসাইন আহমদ, খায়েরগাঁও মহিলা মাদ্রাসার মুহতামীম মুফতি মনিরুল ইসলাম, হাজী আলী আকবর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা উমর আলী প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

বক্তারা বলেন, বিজ্ঞানী জাহাঙ্গীর আলম মহানবীকে (সা.)–কে অপমান করে কার্টুন বানিয়েছেন। ফেইসবুক পোস্ট দিয়েছেন। মহানবীকে (সা.)–কে অপমান করা মানেই পুরো মুসলিম জাতিকে অপমান করা।

এর আগে হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করেন উপজেলার টুকের বাজারের বাসিন্দা ও বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইউনিভার্সিটি অব হিউস্টন কলেজ অব ফার্মেসির সহকারী অধ্যাপক অণুজীব বিজ্ঞানী জাহাঙ্গীর আলম। তিনি কোম্পানীগঞ্জের ইসলামপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সফর মিয়ার ভাই।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী