গোলাপগঞ্জে বেপরোয়া পাহাড়খেকো চক্র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

গোলাপগঞ্জে বেপরোয়া পাহাড়খেকো চক্র

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৪ ০৩:০৪:২১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বেপরোয়া পাহাড়খেকো চক্র

ছবি নিজস্ব


রাত হলেই ছোট বড় মাঝারি আকৃতির মাটি বহনকারী ট্রাকের সারি সারি লাইন সিলেটের গোলাপগঞ্জের স্থানে স্থানে দেখা মিলে। উদ্দেশ্য একটাই- পাহাড় কেটে জমি ভরাট করা। এ দৃশ্য নতুন নয়। দিনের আলো নিভে যখন রাতের আঁধার নামে, তখন বিভিন্ন কৌশলে সক্রিয় হয়ে ওঠে পাহাড়খেকো চক্রটি। সামাজিক কিংবা প্রশাসনিক চাপের কারণে নিয়মিত না পারলেও কিছুদিন পরপর বেপরোয়া অবস্থান নেয় এ চক্রটি। স্থানীয়দের দাবি, তারা বাধা দিলেও প্রশাসন ম্যানেজ করে চলছে রমরমা এ পাহাড় কাটার ব্যবসা। বিগত দিনগুলোতে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সহযোগিতা নিয়ে লাল মাটি দিয়ে জমি ভরাট ছিল নিত্যদিনের ঘটনা। গত ৫ আগস্ট দেশের পেক্ষাপট পরিবর্তন হওয়ার পর প্রশাসনের নিরবতায় পাহাড়ের মাটিকাটা চক্র আবারও বেপরোয়া হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রামের টেকনিক্যাল থেকে স্টেডিয়াম পর্যন্ত বেশ কয়েকটি পাহাড় কাটা। যেগুলোতে প্রতি রাতেই স্থানীয় প্রভাবশালী অসাধু শ্রমিক নেতাদের সহযোগিতায় পরিবহন শ্রমিকরা প্রতিরাতে পাহাড় কাটতে দেখা যায়। বিভিন্ন সময় উপজেলার ভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করলেও কিছুদিন পরপর তা আবার চরম আকার ধারণ করে।

পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ অনুযায়ী, পাহাড় কাটা আমলযোগ্য অপরাধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান অথবা ব্যক্তি পাহাড় কাটতে বা নিশ্চিহ্ন করতে পারবে না। যদি কেউ এটি অমান্য করে, তবে তাকে অথবা ওই প্রতিষ্ঠানকে দুই বছর কারাদণ্ড অথবা ২ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। ফের একই অপরাধ করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১০ বছর কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা গুণতে হবে।

অন্যদিকে ইমারত নির্মাণ বিধিমালা-১৯৯৬ তে বলা হয়েছে, পাহাড় কাটা অথবা মোচনের জন্য পরিবেশ ছাড়পত্র অবশ্যই নিতে হবে। ২০০২ সালের ৯ মার্চ পরিবেশ অধিদফতর এই সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করে। যেখানে বলা হয়েছে পাহাড় কর্তন ও মোচনের ক্ষেত্রে ইমারত নির্মাণ বিধিমালা -১৯৫২ এবং ১৯৯৬ অবশ্যই অনুসরণ করতে হবে।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির সাথে কথা বললে তিনি জানান, লোকাল প্রশাসন, তহসিলদার, শ্রমিক নেতা ও স্থানীয় প্রভাবশালীদের একদল লোক সবকিছু ম্যানেজ করে প্রতিনিয়ত রাতের বেলা পাহাড় কাটে। সবার কাছে বলে সরকারি প্রতিষ্ঠানের জন্য সংস্কার করা হচ্ছে কিন্তু এ নাম ব্যবহার করে আমাদের এলাকার প্রতিটি টিলা কাটার সুযোগ খুঁজছে। আমরা যারাই প্রতিবাদ করি তাদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হয়। এমনকি অতীতে যারা টিলা কাটার প্রতিবাদ করেছে তাদেরকে টিলা কাটার অভিযোগে অভিযুক্ত করে হয়রানি করা হয়।

এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুনের সাথে কথা বললে তিনি বলেন, আমরা পাহাড় কাটার বিষয়ে গতকালও অভিযান পরিচালনা করেছি। তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে যাচ্ছি এবং ইতিমধ্যে প্রতিটি ইউনিয়নে কমিটির মাধ্যমে তথ্য সংগ্রহ করে যাচ্ছি। যারাই পাহাড় কাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী