ওসমানীনগরে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা ও পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের প্রশিক্ষণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

ওসমানীনগরে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা ও পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের প্রশিক্ষণ

মো. আব্দুস শহিদ, বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৪ ০৫:৫৬:২৩ পূর্বাহ্ন

ওসমানীনগরে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা ও পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের প্রশিক্ষণ

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগরে পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) কার্যক্রমের সম্পাদিকা গনের সক্ষমতা, দক্ষতা বৃদ্ধিকরণ ও ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন পৃথক শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ সম্মেলণ কক্ষে পৃথক এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়। পৃথক প্রশিক্ষণে ২০ জন করে ৪০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন। 

প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রকিব, সহকারী পরিচালক (কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা) মোহাম্মদ রফিকুল হক, সহকারি পরিচালক (প্রশাসন ও প্রতিষ্ঠান) মোহাম্মদ নাজিম উদ্দিন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্তের পরিচালনা ও ইউনিয়ন সমাজকর্মী মশিউর আলম মুছার সার্বিক তত্যাবধানে প্রশিক্ষণ পরবর্তী বক্তারা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, যাদের অধিকাংশই পল্লী অঞ্চলে বসবাসকারী সুবিধাবঞ্চিত। এ সকল নারীদের ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি তথা আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এছাড়া দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র মোকাবিলায় ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষদ্র ঋণ ব্যাপক ভূমিকা রাখে। বেকার, উদ্যোক্তা এবং দরিদ্রভাবে বসবাস করেন এমন জনগোষ্ঠী যারা সাধারণ ব্যাংকগুলোর ঋণের আওতায় আসতে পারেন না তাদের সহজশর্তে বিনা জামানতে সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে ঋণ প্রদান করা হয়ে থাকে। ক্ষদ্র ঋণের মাধ্যমে নিন্মবিত্ত পরিবার ঘুরে দাঁরানোর আশা জোগায়। তাই সঠিক ভাবে ঋণ গ্রহন ও  ঋণ পরিষদ করতে হবে। নিয়োমিত ঋণ পরিষদের মাধ্যমে চাইলে ঋণের পরিমান বাড়াতে পারবেন গ্রহক।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী