সংগৃহীত
দোকান ভাড়ার চুক্তিপত্রের বিভিন্ন শর্ত ভঙ্গ করায় সম্পত্তি হস্তান্তরের আইনি নোটিশ প্রদান করায় এক প্রবাসী উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন বলে অভিযোগ তুলেছেন সিলেটের করিম উল্লাহ মাকের্টের মালিক পক্ষ। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে করিম উল্লাহ মার্কেটের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা।
মালিক পক্ষের দাবি, ওই প্রবাসী বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ছয়বার মিথ্যা অভিযোগ দেওয়া ছাড়াও জিডি ও মামলা দিয়ে তাদেরকে বারবার তদন্তের মুখোমুখি করছেন। এতে চরম হয়রানীর শিকার হচ্ছেন তারা। এছাড়াও আদালতে চলমান দুটি মামলার বিষয়ে বিভিন্নভাবে প্রচার-প্রচারণ করে যাচ্ছেন। এতে আদালত অবমাননাও করেছেন ওই যুক্তরাজ্য প্রবাসী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন করিম উল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী ছানা উল¬াহ ফাহিম। তিনি বলেন, ২০০৩ সালের ৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্য প্রবাসী আমিরুল ইসলাম নাজমুল করিম উল্লাহ মার্কেটের ২য় তলায় ৩৪ নম্বর দোকানটির ভাড়া বন্দোবস্ত চুক্তি স্বাক্ষর করেন। এসময় ৩১ টি শর্তাবলী পালন ও মেনে চলার জন্য আমরা উভয়পক্ষ অঙ্গীকরাবদ্ধ হয়। ওই দোকানটি প্রথমে মো. ফকরুল ইসলাম নামে একজনের কাছে ভাড়া দেন নাজমুল। পরে ফকরুল ইসলামের মৃত্যুর পর তার স্ত্রী ওই দোকানে ব্যবসা করেন। এ অবস্থায় নাজমূল ভার ভগ্নিপতি এমএস সাঈদ চৌধুরী বেলালকে দিয়ে ব্যবসা করাবেন বলে ফকরুল ইসলামের স্ত্রীকে ।
জৈন্তাবার্তা / এআর




