ছাত্রদল নেতা লিটনের মৃত্যুতে পূর্ব জাফলং বিএনপির শোক প্রকাশ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুতে পূর্ব জাফলং বিএনপির শোক প্রকাশ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/০৯/২০২৪ ০৮:২৪:১৫ পূর্বাহ্ন

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুতে পূর্ব জাফলং বিএনপির শোক প্রকাশ

ছবি: নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্বা যখন ইউনিয়ন শাখার অন্যতম নেতা লিটন আহমেদ'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি।

লিটন দীর্ঘদিন থেকে কিডনির সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে সিলেটের ইবনেসিনা হাসপাতালের আই সি ইউ তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

লিটনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বকস ও সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা।

এক শোকবার্তায় তারা বলেন, লিটন আহমেদ'র মৃত্যুতে এলাকাবাসী, পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো আমরাও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেস্ত নসিব এবং গভীর শোকে কাতর পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী