৯ নেতাকে বাদ দিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি ‘সংস্কার’
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

৯ নেতাকে বাদ দিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি ‘সংস্কার’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ০১:৩০:১৭ পূর্বাহ্ন

৯ নেতাকে বাদ দিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি ‘সংস্কার’

ছবি: ফাইল ফটো


অবশেষে ক্ষোভের মুখে নয়জনকে বাদ দিয়ে  সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষনা কারা হয়েছে। কমিটিতে নতুন করে যুক্ত হয়েছেন আরও তিনজন। এরমধ্যে জেলায় দুইজন ও মহানগরে একজন রয়েছেন।

গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন নতুন ষোষিত সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল।

গত ১৮ সেপ্টেম্বর রাতে সিলেট জেলা ও মহানগরের কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। এর পরেই দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। ক্ষোভের আগুনে পোড়া নেতাকর্মীরা নগরীতে ঝাড়ু মিছিল, কমিটি বাতিলের দাবিতে 'মোটরসাইকেল মিছিল' করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন করে সংস্কার হওয়া কমিটিতে মহানগরে সহসভাপতি পদ পাওয়া মো. এনামুল হক জাবেদকে স্বেচ্ছাসেবক লীগে সম্পৃক্ততার অভিযোগে বাদ দেওয়া হয়েছে। জেলায় যুগ্ম সাধারণ সম্পাদক হওয়া জামাল আহমদ খান দলের আনুগত্য না মানা ও  বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বাদ পড়েছেন। এছাড়াও ৩ জনের পদোন্নতি ও তিন নতুন করে যুক্ত করা হয়েছে। নতুনকরে যুক্ত হওয়া তিনজনের মধ্যে জেলায় দুইজন ও মহানগরে একজন।

২০২২ সালের ১০ সেপ্টেম্বর কাউন্সিলের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে এডভোকেট মোমিনুল ইসলাম সিলেট জেলা যুবদলের সভাপতি ও মকসুদ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আর মহানগরের সভাপতি শাহনেওয়াজ বক্ত তারেক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মির্জা মো. সম্রাট হোসেন।

কাউন্সিলের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার দুই বছর পর কেন্দ্র থেকে সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

জৈন্তাবার্তা / এনআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী