সিলেটসহ ছয় জেলায় ঝড়ের পূর্বাভাস
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সিলেটসহ ছয় জেলায় ঝড়ের পূর্বাভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ১২:০২:৩৪ অপরাহ্ন

সিলেটসহ ছয় জেলায় ঝড়ের পূর্বাভাস


বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) দেশজুড়ে বৃষ্টি হয়েছে। এর ফলে গরম খানিকটা হলেও কমেছে। আজ বৃহস্পতিবারও (২৬ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া সিলেটসহ দেশের ছয় জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে বৃষ্টি অনেকটাই কমে গরম আবার বাড়তে পারে। তবে ১ অক্টোবর থেকে আবার বৃষ্টির সম্ভাবনা আছে।

চলতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর মাসব্যাপী আবহাওয়া পরিস্থিতির যে পূর্বাভাস দিয়েছিল, সেখানে বলা হয়েছিল, এ মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে।

এদিকে দেশের ছয় জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী