জাফলংয়ে নগদ অর্থ ও বিদেশি মদসহ আ টক ১
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

জাফলংয়ে নগদ অর্থ ও বিদেশি মদসহ আ টক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ১২:১০:৫০ অপরাহ্ন

জাফলংয়ে নগদ অর্থ ও বিদেশি মদসহ আ টক ১


বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের অভিযানে নগদ টাকা, বিদেশি মদ ও ভারতীয় চা পাতাসহ একজনকে আটক করেছে সেনাবাহিনীর টহল দল। আটককৃত ব্যক্তির নাম বিভাস ছত্রী (৩২)। তিনি গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং গ্রামের মৃত প্রমথ ছত্রীর ছেলে।

জৈন্তাপুর দরবস্ত সেনাক্যাম্প সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি টহল দল জাফলং চা-বাগান এলাকায় টহল দিচ্ছিল।

এ সময় টহল দলের নেতৃত্বদানকারী ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন সাদ্ বিন এমদাদের নেতৃত্বে ওয়ারেন্ট অফিসার তাইজুল ইসলামসহ সঙ্গীয় সেনা টহল দল চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে বিভাস ছত্রীকে আটক করে। আটক হওয়া ব্যক্তির সাথে থাকা ৮৯ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, ২৩৪ কেজি ভারতীয় চা-পাতা ও নগদ চার লক্ষ সাতান্ন হাজার টাকা উদ্ধার করে সেনাবাহিনী। পরবর্তীতে ভোর ৪টা ৫০ মিনিটে আটককৃত ব্যক্তিকে বিদেশি মদ, চা পাতা ও নগদ অর্থসহ গোয়াইনঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করে সেনাবাহিনী। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ। তিনি জানান, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

অভিযানে নেতৃত্বদানকারী ক্যাপ্টেন সাদ্ বিন এমদাদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট এলাকায় মানুষের জান-মালের সুরক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা টহল অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী