সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাসপাতালের কম্পাউন্ড প্রাঙ্গনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই গো-খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ খামারির মাঝে হাঁস-মুরগীর খাদ্য, ১০০ জনকে ছাগলের খাদ্য ও ২০ জনকে গরুর খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (লাইভস্টক) ডা. আবদুল্লাহ আল মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ আসাদুল হাবিব, উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মজিবর রহমান, উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল, এফ এ (কৃত্রিম প্রজনন) আবু জাফর মোহাম্মদ রাজু, এলএফএফ (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) পংকজ দেব লিওন, এলএফএ মো. শফিকুল ইসলাম, মো. রাজিব আহমেদ, মো. শরীফ উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুফলভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খামারিরা।
জৈন্তা বার্তা / আরআর




