জৈন্তাপুরে ৩২টি ভারতীয় মহিষ আ টক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

জৈন্তাপুরে ৩২টি ভারতীয় মহিষ আ টক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ০২:৪৮:৫৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৩২টি ভারতীয় মহিষ আ টক


বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে চোরাচালানের সময় ৩২টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি জানানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক আড়াইটায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাচালানের সময় ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর ৩২টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫৪ লক্ষ ৪০ হাজার টাকা। 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মহিষের চালানটি জব্দ করা হয়। আটককৃত ভারতীয় মহিষ কাস্টমসে জমা করা হয়েছে। পরে নিলাম কার্যক্রম সম্পন্ন হবে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী