বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের নবীনবরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের নবীনবরণ

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ০৩:২০:৪১ পূর্বাহ্ন

বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের নবীনবরণ

ছবি: নিজস্ব


"এসো নবীন দলে দলে, শিবিরের ছায়াতলে”- এ প্রতিপাদ্য এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি- এই ভিশনকে সামনে রেখে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের আয়োজনে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৫ বছর পরে বুধবার সকালে বিয়ানীবাজার উপজেলার অডিটোরিয়ামে এ নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


কলেজ শাখা শিবিরের সভাপতি ফাতেহুল ইসলামের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক ডা. উসামা রায়হান। 

নবাগত শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির শুধু ইসলামিক বা মুসলমান ছাত্রদের জন্য নয়। দল-মত, জাতিধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সংগঠনের নাম হচ্ছে ইসলামী ছাত্রশিবির।

অর্থ সম্পাদক তোফায়েল হোসেন তোহার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পশ্চিম ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মুড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফরিদ আল মামুন, সিলেট জেলা পূর্ব শিবিরের সভাপতি মারুফ আহমদ রাজু, কলেজ সম্পাদক হাফিজ রুহুল আমীন, বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আহবাব হোসেন মুরাদ, উত্তর ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম, পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহমুদ।

কোরআন তেলাওয়াত ও ইসলামিক সংগীত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ।

অনুষ্ঠানের শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে দাওয়াতী উপকরণ বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী