ছবি: নিজস্ব
সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি ও সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন গোয়াইনঘাট উপজেলার ১৩ নং বিছানা কান্দি ইউনিয়নের তরুন দুই রাজনীতীবীদ আবু হানিফ ও মাহাবুব আলম সাজু।
গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সহকারে প্রকাশ পায়। সেই কমিটিতে স্থান পান গোয়াইনঘাট উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের আবু হানিফ-কে সহ-সভাপতি ও মাহবুব আলম সাজু-কে সহ-সংগঠনিক সম্পাদকের পদ দেওয়া হয়েছে।
জানা গেছে এর আগে মাহাবুব আলম সাজু গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সদস্য পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
আবু হানিফ ও মাহাবুব আলম সাজু তাদেরকে জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্ব প্রদান করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা দুজন সৎ ও নিষ্টার সাথে দলের সকল কার্যক্রম ও সাংগঠনিক দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মুমিনকে সভাপতি ও মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক করে যুবদল সিলেট জেলা শাখার ২৯১ সদস্য এবং ও শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেককে সভাপতি ও মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন সাধারণ সম্পাদক করে মহানগর শাখায় ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। যুবদলের দফতর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে কেন্দ্রীয় দফতর সেল থেকে এ কমিটি প্রকাশ করা হয়।
জৈন্তাবার্তা / জারা




