গোয়াইনঘাটে ভুয়া সমন্বয়ক আজমলকে গ্রেফতারের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে ভুয়া সমন্বয়ক আজমলকে গ্রেফতারের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচি

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ০৬:৫১:৪২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ভুয়া সমন্বয়ক আজমলকে গ্রেফতারের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচি

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটে সমন্বয়ক দাবিদার আজমলকে গ্রেফতার দাবিতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে অপরাধ জগতের নতুন মাস্টারমাইন্ড, কথিত সমন্বয়ক দাবিদার উপজেলা লেঙ্গুড়া গ্রামের আজমল হোসেন ও তার সহযোগীদের  চাঁদাবাজি, রাহাজানি, হয়রানি এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে দ্রুত গ্রেফতার সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর পক্ষ থেকে এক গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর দুপুর থেকে গোয়াইনঘাট কেন্দ্রীয় মুক্তমঞ্চে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করে স্বাক্ষর করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন। গণস্বাক্ষর কর্মসূচি থেকে ভূয়া সমন্বয়ক দাবিদার আজমলকে গ্রেফতার করতে এলাকাবাসী চব্বিশ ঘন্টার আল্টিমেটাম প্রদান করেন।

আজমল নৌকা ও বলগেট থেকে চাঁদাবাজি, সরকারি বিভিন্ন দপ্তরে হয়রানি এবং সড়কের বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি আদায় সহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের শেষ নেই।

ইতোপূর্বে আজমল কর্তৃক সাংবাদিক লাঞ্চনাসহ  শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানা ও সেনাবাহিনীর কাছে ভুক্তভোগী মহল থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।

গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছাত্র-শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শ্রমিক, দিনমজুর কর্তৃক ঘোষিত চব্বিশ ঘন্টার আল্টিমেটাম বাস্তবায়নে প্রশাসনের প্রতি জোড় দাবি জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ গালিব বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোয়াইনঘাটে আমাদের কোন সমন্বয়ক নেই।কেউ নিজেকে সমন্বয়ক দাবি করে ভুয়া পরিচয় দিলে তাকে ধরে আইনের হাতে সর্পোদ করবেন।

সন্ধ্যার পর গণস্বাক্ষরের একটি কপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বরাবরে প্রদান করা হয়।তিনি গণস্বাক্ষর কর্মসূচির কপির প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী