ছবি: নিজস্ব
বিছনাকান্দী পাথর সরবরাহকারী সমবায়সমিতির সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলামকে সমিতির পর থেকে বহিষ্কার করা হয়েছে। সে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বড়ঘোসা গ্রামের মকবুল ইসলাম ছেলে।
গতকাল বুধবার ২৫ সেপ্টেম্বর রাতে স্হানীয় হাঁদারপার বাজারে সমিতির কার্যালয়ে সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল খালুকের সঞ্চালনায় সকল সদস্যদের উপস্থিতিতে সংবিধান অমান্য করায় তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংবিধান লংঘন একাধিক প্রমাণিত হওয়ায় বিছনাকান্দী ৫ টি পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সকল সদস্যদের অনুমতি নিয়ে ফখরুল ইসলামের সাথে সকল ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বর্তমান সকল সদস্যদের আলোচনায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন, বদরুল ইসলাম। সে খাইরাই গ্রামেররাশেদ আলীর ছেলে।
এই সময় উপস্থিত ছিলেন, বিছনাকান্দী পাথর সরবরাহকারী সমবায়সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম,উপদেষ্টা ওসমানী গনি মেম্বার, সিফত উল্লাহ, ইউনুস আলী, গোলাম হোসেন, আওলাদ হোসেন, বারকি শ্রমিক সভাপতি মন্তাজ আলী, ট্রাক শ্রমিক সভাপতি ফখরুল ইসলাম পাঁচ টি সমিতির ব্যবসায়ী ও সকল সদস্য বৃন্দ।
জৈন্তাবার্তা / মনোয়ার




