ছবি: নিজস্ব
সিলেটের গোলাপগঞ্জে হেতিমগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্প্রতিবার রাত সাড়ে ৭টায় গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজার সিলেট-জকিগঞ্জ সড়কে এই ঘটনাটি ঘঠে।
তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা বলছেন তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ বাজারে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।
এবিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের ঘঠনাস্থলে উপস্থিত হয়ে দূড়ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
জৈন্তাবার্তা / মনোয়ার




