ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রূপান্তরের দাবীতে লন্ডনে সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রূপান্তরের দাবীতে লন্ডনে সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ০৮:৫৭:১৫ পূর্বাহ্ন

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রূপান্তরের দাবীতে লন্ডনে সভা

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, অন্যান্য এয়ার লাইন্সের ফ্লাইট চালু, টার্মিনালের অসমাপ্ত কাজ সম্পন্ন, যাত্রী হয়রানি বন্ধ ও বিমানের ভাড়া কমানোর দাবীতে গত ২৩ সেপ্টেম্বর সোমবার পূর্ব ল-নের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে কমিউনিটি নেতৃবৃন্দের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, ড. এম এ আজিজ, কমিউনিটি নেতা এম এ রব, মোহাম্মদ আজম আলী, শাহ শেরওয়ান কামালী, ইউসুফ জাকারিয়া খান, সৈয়দ মামুন আহমদ, এম আর চৌধুরী, জিতু মিয়া ও নুরুল হক প্রমুখ ।সভায় দীর্ঘ আলোচনাক্রমে একটি ক্যাম্পেইন কমিটি গঠন করে দেশে বিদেশে আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বরবার স্মারকলিপি ও বাংলাদেশে ডেলিগেট প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৩০ সেপ্টেম্বর বিকাল ৫টায় পরবর্তী সভায় সকল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে যোগদানের অনুরোধ জানানো হয়। এ সভায় একটি ক্যাম্পেইন কমিটি গঠন করা হবে। 

জৈন্তাবার্তা / এনআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী