সিলেটসহ ১২ সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সিলেটসহ ১২ সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ১২:২৮:৩৪ অপরাহ্ন

সিলেটসহ ১২ সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ

ছবি: ফাইল ফটো


সিলেটসহ দেশের ১২টি সিটি করপোরেশনের ও সংরক্ষতি আসনের নারী কাউন্সিলরদের স্ব স্ব পদ থেকে অপসারিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে,  এতদ্বারা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’এর ধারা ১৩ক প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত সিটি করপোরেশনসমূহের কাউন্সিলরগণকে (সংরক্ষিত আসনসহ) স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।

সিটি করপোরেশনগুলো হলো-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং কুমিল্লা সিটি করপোরেশন। 

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / এনআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী