যে বার্তা দিলেন ছাত্রলীগ সভাপতি নাজমুল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

যে বার্তা দিলেন ছাত্রলীগ সভাপতি নাজমুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ১০:১৬:১১ পূর্বাহ্ন

যে বার্তা দিলেন ছাত্রলীগ সভাপতি নাজমুল

ছবি:সংগৃহীত



সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম গত ৫ আগস্ট থেকে পলাতক। সূত্র বলছে, সিলেট সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে পলাতক রয়েছেন তিনি। সরকার পতনের প্রায় পৌনে দুই মাস পর ফেসবুকে সরব হয়েছেন নাজমুল।আত্মগোপনে থেকে যে বার্তা দিলেন ছাত্রলীগ সভাপতি নাজমুল ।’

গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক একাউন্টে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আমাদের অসংখ্য নেতাকর্মীর বাসাবাড়ি ভাঙচুর এবং জ্বালিয়ে দেয়া হয়েছে, আপনাদের এই দুর্দিনে রাজপথে প্রতিরোধ প্রতিবাদ করা সম্ভব হয়নি বলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এইসব অন্যায় হামলা মামলা মোকাবিলায় প্রতিরোধ এবং প্রতিবাদ করতে না পারার ব্যর্থতা সংগঠনের সর্বোচ্চ দায়িত্বশীল হিসেবে অবশ্যই আমাকে নিতে হবে এবং আমি এই দায়ভার মাথা পেতে নিচ্ছি।’

পোস্টে তিনি আরও লিখেন, ‘আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং দীর্ঘ লড়াই সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে, যেহেতু দীর্ঘদিন আমরা সরকারে ছিলাম সেখানে স্বাভাবিকভাবেই আমাদের ভুলত্রুটি হয়েছে, অনেক সময় ক্ষমতার অপব্যবহার হয়েছে। প্রশাসন এবং সরকারের বিভিন্ন স্তরে অবশ্যই কিছু না কিছু দুর্নীতি লুটপাট হয়েছে, এর ফলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের এত এত উন্নয়নের পরেও স্বাভাবিকভাবেই জনগণের মনে আমাদের নিয়ে কিছুটা ক্ষোভ বিক্ষুব্ধ রয়েছে। এই ক্রান্তিকাল অতিক্রম করতে হলে আমাদেরকে অবশ্যই আত্মসমালোচনা আত্মউপলব্ধি করতে হবে। পাশাপাশি সুপরিকল্পিতভাবে ভবিষ্যতে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। অতীতের ভুলত্রুটি শুধরে নিজেদেরকে ঐক্যবদ্ধ করে একসাথে সম্মিলিতভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।’

জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী