গোলাপগঞ্জে ছেলের হাতে বাবা খু ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

গোলাপগঞ্জে ছেলের হাতে বাবা খু ন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ০২:৫৫:৪৫ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ছেলের হাতে বাবা খু ন


সিলেটের গোলাপগঞ্জে উপজেলায় ছেলের মারধরে প্রাণ গেল কামরান মিয়া (৬০) নামের এক বৃদ্ধ বাবার। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পৌর এলাকার স্বরস্বতি গ্রামে এ ঘটনা ঘটেছে। এসময় মারধরে এক বোনও আহত হন।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ছেলে রাজু আহমদ (৩০) ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে দীর্ঘ দিন থেকে বাবার সাথে রাজু আহমদের দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু তার বাবাকে মারধর করেন। বাবাকে বাঁচাতে রাজুর বোন এগিয়ে এলে তাকেও মারধর করেন রাজু। তাৎক্ষণিক গুরুতর আহত রাজুর বাবা ও বোনকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা কামরান মিয়াকে মৃত ঘোষণা করেন।

বৃদ্ধ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী