বিয়ানীবাজারে সীরাতুন্নবী (সা.) মাহফিল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

বিয়ানীবাজারে সীরাতুন্নবী (সা.) মাহফিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ০৫:১১:৪৫ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে সীরাতুন্নবী (সা.) মাহফিল

ছবি: সংগৃহীত


বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, রাসুলের (সা.) শাশ্বত জীবনাদর্শ তরুণদের পথের দিশা। তিনি কিশোর বয়সে কিশোর ও তরুণদের নিয়ে  হিলফুল ফুযুল প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে অন্যায় অবিচারের মূলোৎপাটন করতে চেয়েছেন। সত্য ও সুন্দরের পক্ষে অতুলনীয় ভূমিকা পালন করেছেন। তরুণ প্রজন্মকে অনৈতিকতার সয়লাব থেকে মুক্তি দিতে আলোর পথে হাতছানি দিয়ে ডেকেছেন। জাহিলিয়াতের কালো থাবা থেকে রক্ষার প্রয়াস চালিয়েছিলেন।

রাসুলুল্লাহ (সা.) তরুণদের মহব্বত করতেন, অগ্রাধিকার দিতেন। তাইতো তরুণ সাহাবীরা জীবনবাজি রেখে পাশে ছিলেন, ভূমিকা রেখেছেন। যেকোনো ঝুঁকি নিতে কুন্ঠাবোধ করেন নি।

তিনি বৃহস্পতিবার রাতে সিলেটের বিয়ানীবাজারস্থ ‘ইসলামী সমাজকল্যাণ পরিষদ খাসা’ আয়োজিত সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিয়ানীবাজার কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশেক উল্লাহ ও তরুণ মুফাসসিরে কুরআন মাওলানা হোসাইন আহমদ (সুমন) দুবাগী।

মুহাম্মদ আব্দুল বশিরের সভাপতিত্বে এবং মাহিম আহমদের পরিচালনায় আয়োজিত মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা আলেমেদ্বীন মাওলানা জমির হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাদুজ্জামান, জাকির হোসেন, মোঃ জাকির হোসেন, শিহাবুল ইসলাম, তারিন হাসান, জুবায়ের আহমদ, জাকির হোসেন, সরোয়ার হোসেন, হোসেন আহমদ, সাইফুল হোসেন, আব্দুস সামাদ, ছাত্রনেতা আহবাব হোসেন মুরাদ, আমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ। ইসলামী সংগীত পরিবেশনা করেন কান্ডারী শিল্পীগোষ্ঠী'র সদস্য শিল্পী সুলেমান আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, কুরআন, হাদীস-সুন্নাহ'র আলোকে জীবন গঠনে মুসলমানদের যত্নশীল হতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সৌন্দর্য লালন ও পালন করা উচিৎ। মানব রচিত মতবাদ থেকে মুখ ফেরাতে হবে। কস্মিনকালেও মনগড়া চিন্তার দিকে ধাবিত হওয়া যাবে না। নীতি বিবর্জিত কাজ থেকে সচেতনভাবে দূরে থাকার চেষ্টা করতে হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী