বিশ্বনাথে চারিগ্রাম তালামীযের মেধা অন্বেষণ প্রতিযোগিতা সম্পন্ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বিশ্বনাথে চারিগ্রাম তালামীযের মেধা অন্বেষণ প্রতিযোগিতা সম্পন্ন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ০৫:৩৬:০৬ পূর্বাহ্ন

বিশ্বনাথে চারিগ্রাম তালামীযের মেধা অন্বেষণ প্রতিযোগিতা সম্পন্ন

ছবি: নিজস্ব


সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চিতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া চারিগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় একশত শিক্ষার্থীদের  অংশগ্রহণে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।

আজ শুক্রবার (২৭  সেপ্টেম্বর) সকাল ১০ টায় চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "এসো মুহাম্মদ (সঃ) কে জানি”শিরোনামে ৩য়,৪র্থও৫ম শ্রেণির লিখিত আকারে এই প্রতিযোগিতা চারিগ্রাম আঞ্চলিক শাখা তালামীযের সভাপতি ক্বারী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

আগামীতে আরও বড় পরিসরে এই আয়োজন করতে সকলের আন্তরিক সহযোগিতা ও আগত সকলকে ধন্যবাদ জানিয়ে শিগ্রই এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হবে বলে জানান সভাপতি ক্বারী আতিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন,মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার শামিম আহমেদ, আরব শাহ রঃ একাডেমির  প্রধান শিক্ষক মাওঃ ফেরদৌসুর রহমান, রাজাগঞ্জ বাজার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আব্দুল গাফফার,চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃরুবেল আহালামীযে ইসলামীয়ার সাবেক কর্মী সৌদি প্রবাসী হাফিজ ক্বারী আব্দুল হক,কুড়িখলা গ্রামের নজরুল ইসলাম,মুবাশ্বির আলী,তেঘরী গ্রামের মদরিছ আলী,আঞ্চলিক শাখা তালামীযের সহ সভাপতি আলী আহমেদ মাছুম,সহ সভাপতি নাইম উদ্দীন, সাধারণ সম্পাদক মুহিব উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, আশরাফুল, মুহাম্মদ আলী রাকেল,আবু রায়হান, আবু তাহের শাফি,লোকমান আহমেদ, আবদুল বাসিত, জাবের আহমদ,ইমন আহমদ, আবু সালেহ,মিনহাজ, ফাহিম, শাহেদ, রহমত আলী, ইয়াছিন আলী, আবু সাইদ, ছাইম আহমদ, আবুল হোসেন,নুরুল আমীন,আলমগীর হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী