জৈন্তাপুরে ৪০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক আটক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৪০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক আটক

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৮/২০২৩ ০৩:৫২:০০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৪০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক আটক

নিজস্ব প্রতিনিধি


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় চোরাচালান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৪০ বস্তা ভারতীয় চিনি সহ ট্রাক আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় ২৪শে আগষ্ট সকাল ৯ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের সঙ্গিয় ফোর্স নিয়ে জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নে অন্তর্ভুক্ত দলইপাড়া এলাকায় অবস্থান নেন।

এসময় স্হানীয় ইউ পি সদস্য রফিকুল ইসলামের পোল্ট্রি খামারের সামনে ইট সলিংয়ের রাস্তায় একটি হাইড্রলিক ড্রামট্রাক হতে ৪০ বস্তা (১৮০০ কেজি) ভারতীয় চিনি আটক করা হয়। পুলিশের অবস্থান টের পেয়ে চিনির সাথে থাকা চোরাকারবারি ও চালক পালিয়ে যায়।

এদিকে উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে সারোয়ার জসিম (৩০) নামে এবং অজ্ঞাতনামা অপর এক ব্যাক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সারোয়ার জৈন্তাপুর উপজেলার কহাইগড়ের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।বর্তমানে সে পলাতক রয়েছে।

এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ওমর ফারুক ৪০ বস্তা ভারতীয় চিনি সহ ড্রামট্রাক আটকের বিষয়টি নিশ্চিত করে দৈনিক জৈন্তা বার্তা'কে বলেন, এ বিষয়ের নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তা তদন্তাধীন।এছাড়াও পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী