গোলাপগঞ্জে বায়তুল আমান সাবাহি মক্তবের পুরস্কার বিতরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

গোলাপগঞ্জে বায়তুল আমান সাবাহি মক্তবের পুরস্কার বিতরণ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ০৮:২০:৫৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বায়তুল আমান সাবাহি মক্তবের পুরস্কার বিতরণ

ছবি: নিজস্ব


বায়তুল আমান সাবাহি মক্তব নিশ্চিন্ত, গোলাপগঞ্জ, সিলেট এর উদ্দোগে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ( ২৭ অক্টোবর )বিকাল ৪টা থেকে মক্তব ঘরে মাওলানা মাসুম আহমদ ও মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং মক্তব পরিচালক হাফিয নোমান মাহফুজ ও মক্তব শিক্ষক জাকারিয়া আহমদের যৌথ পরিচালনায় বিশেষ মেহমান হিসেবে নসিহত ও দোয়া পরিচালনা করেন ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি খাইরুল আমিন মাহমুদী। মেহমান হিসেবে নসীহত পেশ করেন, খদ্দার্পাড়া পাঁচপীর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আনোয়ার হোসেন হেলালী।

মক্তবের নিয়মিত বিভাগ ‘সাবাহি মক্তব’ ও সাপ্তাহিক বিভাগ ‘মাশকুল কুরআন’ এর ষান্মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে এ পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্বায়দা, আমপারা ও নাযারা বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের হাতে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে্‌ বিশিষ্ট মুরব্বী মৌলভী আবুল হুসাইন ধলা মেসাব, মাশুক উদ্দিন, নুরুল ইসলাম, আমিরুল ইসলাম উনু, সনজিদ আলী, আব্দুল হান্নান, খবির উদ্দিন, মনজুর আহমদ, আব্দুস ছবুর, ছুফি মিয়া, ছরওয়ার আহমদ, মুন্না আহমদ, হাফিয মিনহাজুল ইসলাম সায়েক, হাফিয ইমরানুল হক তাহের, হাফিয জাবেদ আহমদ, হাফিয মকসুদ সহ এলাকার বিভিন্নজন।

আলোচকবৃন্দ মক্তব শিক্ষার গুরুত্বারুপ করে প্রয়োজনীয় নসীহত করেন। পরিশেষে এলাকার মুর্দেগান, জীবিত, প্রবাসী, মক্তবের সফলতায় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নাজমুল ইসলাম সহ সকল শহীদদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী