জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক ও চিনিসহ আটক ১
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক ও চিনিসহ আটক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ০৯:০৬:৩৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক ও চিনিসহ আটক ১

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম আব্দুর রশিদ (১৯)। সে ফতেহপুর ইউনিয়নের উপরশ্যামপুর গ্রামের ঈমানী মিয়ার ছেলে। দিনের অপর এক অভিযানে প্রাইভেট কারে পাচারকালে ১২ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭শে সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জৈন্তাপুর উপজেলার আলুবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক আশরাফুল আলম ও উপ পরিদর্শক  লুৎফর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নাম্বার প্লেটবিহীন একটি নীল রংয়ের কাভার্ড ভ্যান সিগন্যাল দিলে তা পুলিশের পাশ কাটিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ পিছন পিছন ধাওয়া করলে জৈন্তাপুর মডেল থানার সামনে এসে পৌছালে পুলিশের এ এস আই সুমন মিয়া সহ পুলিশের টিম সেই গাড়ী আটক করে। এ সময় গাড়ীতে থাকা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সহ আব্দুর রশিদকে আটক করা হয়।

দিনের অপর এক অভিযানে দরবস্তে সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।  এ সময়  জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় সাদা রংয়ের একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো -গ -১৭-২৯৯০) হতে বারো বস্তা ভারতীয় চিনি আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি গাড়ী ফেলে পালিয়ে যায়।

এ দিকে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক ও চিনি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী