সিলেটে ট্রাফিক আইন লঙ্ঘনে তিনদিনে মা ম লা ২৪৮, রেকার ৪৫২
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সিলেটে ট্রাফিক আইন লঙ্ঘনে তিনদিনে মা ম লা ২৪৮, রেকার ৪৫২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ১১:২৮:৪০ পূর্বাহ্ন

সিলেটে ট্রাফিক আইন লঙ্ঘনে তিনদিনে মা ম লা ২৪৮, রেকার ৪৫২

ছবি: ফাইল ফটো


নগরের সড়কগুলিতে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গত তিনদিনে ট্রাফিক আইনে মহানগরীর বিভিন্ন স্থনে ২৪৮টি মামলা ও রেকার করা হয়েছে ৪৫২টি গাড়ি।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (ট্রাফিক) বি এম আশরাফ উল্লাহ তাহের এসব তথ্য জানান।

বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা রাতদিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। গত তিনদিন মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪৮টি মামলা ও অভিযানকালে ৪৫২টি গাড়ি রেকার করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসএমপির এই কর্মকর্তা।

এরআগে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে মহানগরকে যানজটমুক্ত ও শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা, অবৈধ ও রেজিস্ট্রেশন বিহীন সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। অভিযানের  সিলেটে প্রথম দিনেই দুই শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী