যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনার বড়লেখায় আটক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনার বড়লেখায় আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ০৯:৪৩:১৫ পূর্বাহ্ন

 যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনার বড়লেখায় আটক

প্রতীকি ছবি


সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনারকে (৪১) আটক করেছে বড়লেখা থানা পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়। দিনার সিলেটের মোগলবাজার এলাকার মৃত নাসিরুল হক চৌধুরীর ছেলে। 

সূত্র জানায়, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনারকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকায় শ্বশুরবাড়িতে ছিলেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে সিলেটে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা গেছে। 

বড়লেখা থানার ডিউটি অফিসার এসআই বিনয় রায় শনিবার সকাল সাতটায় সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনারকে আটকের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করলেও প্রথমে তিনি তার নাম-পরিচয় দিতে অস্বীকৃতি জানান। পরে অবশ্য নাম-পরিচয় বললেও তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী