বিশ্ব পর্যটন দিবসে বিমানের যাত্রীদের ফুলেল শুভেচ্ছা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

বিশ্ব পর্যটন দিবসে বিমানের যাত্রীদের ফুলেল শুভেচ্ছা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ১০:২৩:১১ পূর্বাহ্ন

বিশ্ব পর্যটন দিবসে বিমানের যাত্রীদের ফুলেল শুভেচ্ছা

ছবি:সংগৃহীত


বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের সিলেট অফিসের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট (বিজি-৬০১)-এর ৭৪ জন যাত্রীকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানের জেলা ম্যানেজার মো. শাহনেওয়াজ মজুমদার ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। তারা যাত্রীদেরকে স্বাগত জানিয়ে পর্যটন দিবসের তাৎপর্য তুলে ধরেন।

বিমানের জেলা ম্যানেজার জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এবার সিলেট এবং কক্সবাজার এয়ারপোর্টে বিমানের যাত্রীদের বিশেষ শুভেচ্ছা জানানো হয়েছে। পর্যটন শিল্পের বিকাশে এই উদ্যোগ নেয়া হয়েছে। সিলেটের পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা এই অঞ্চলের পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। তিনি আরও জানান, পর্যটন দিবস উপলক্ষে বিমান টিকিটে ১৫ শতাংশ ছাড় দেয়া হয়েছে। যা দেশি-বিদেশি পর্যটকদের আরও আকৃষ্ট করবে।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ সিলেটের মিঠা পানির পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণের জন্য পর্যটকদের আহবান জানান।অনুষ্ঠানে বিমান কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী