জৈন্তাপুরে নারীর ঝুলন্ত ম রদেহ উদ্ধার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

জৈন্তাপুরে নারীর ঝুলন্ত ম রদেহ উদ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ০২:৩২:৩৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নারীর ঝুলন্ত ম রদেহ উদ্ধার

প্রতীকী ছবি


সিলেটের জৈন্তাপুরে বাবার বাড়ি থেকে শিউলি আক্তার (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ।

শিউলি আক্তার উপজেলা ২নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ২নং লক্ষিপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোহন মিয়ার মেয়ে। তার স্বামী মো. কলিমউল্লাহ্ পেশায় একজন ট্রাকচালক। তার বাড়ি সিলেট নগরীর রায়নগর দপ্তরিপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, শিউলি আক্তার শনিবার (২৮ সেপ্টেম্বর) প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে সবার সঙ্গে নাস্তা খেয়ে এক পর্যায়ে নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে ফেলেন। দুপুর ১২টায় তার ভাতিজি দরজায় গিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া-শব্দ পাননি। এরপর স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে জৈন্তাপুর মডেল থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে সিলিং ফ্যানের সাথে সাদা একটি ওড়না গলায় প্যাঁচানো অবস্থায় শিউলির ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

শিউলির পারিবারিক সূত্রে জানা যায়, শিউলি ও কলিউল্লাহ্ দম্পতির একমাত্র মেয়ে তানিয়া আক্তার সূচনা (১৭) ৪১ দিন পূর্বে নিজ বাড়িতে আত্মহত্যা করে। মেয়ের আত্মহত্যার পর স্বামী কলিমউল্ল্যাহ্ তার স্ত্রী শিউলি আক্তারকে আসবাবপত্রসহ বাবার বাড়ি জৈন্তাপুরে পাঠিয়ে দেন। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাদের মেয়ের মৃত্যুর ৪০ দিন অতিবাহিত হয়েছে। বাবার বাড়িতে অবস্থানকালীন সময়ে স্বামীর সাথে শিউলির কোনো যোগাযোগ ছিল না বলে পারিবারিক সূত্রে জানা যায়। 

শিউলির ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদিউজ্জামাল। তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী