গোয়াইনঘাট সীমান্তে পালানোর সময় ধরা পড়লেন চার নারী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

গোয়াইনঘাট সীমান্তে পালানোর সময় ধরা পড়লেন চার নারী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ০৫:৩৬:১৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাট সীমান্তে পালানোর সময় ধরা পড়লেন চার নারী

ছবি:সংগৃহীত


ভারতে পালানোর সময় সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে চার নারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্থান্তর করা হয়েছে। এসময় পালিয়ে যায় সঙ্গে থাকা এক যুবক।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার ১২৭২/৪ সীমান্ত পিলারের কাছে মায়াবী ঝর্ণা নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

আটককৃতরা হলেন- যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা এলাকার হরমুজ সর্দারের মেয়ে জেবা বেগম (৩৫), খুলনা জেলার পাইকগাছা উপজেলার পাটখেলপাতা এলাকার মোজাফ্ফর গাজীর মেয়ে নুর নাহার (৩৫), নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরুলী এলাকার খাইরুল শেখের স্ত্রী লিপি বেগম (৪০) ও খুলনা জেলার খালিশপুর উপজেলার শিবপুর এলাকার ত আব্দুর রশিদ ঢালীর মেয়ে রিমি ঢালি (১৮)।পালিয়ে যাওয়া যুবকের নাম মোঃ জুয়েল রানা (২৫)। তিনি গোয়ানঘাট উপজেলার উত্তর প্রতাপপুর এলাকার মোঃ শাহজাহানের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশর সময় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সংগ্রাম বিওপির এলাকার সীমান্ত পিলার ১২৭২/৪ এলাকার বাংলাদেশের অভ্যন্তরে মায়াবী ঝর্ণা নামক স্থান থেকে তাদের আটক করে স্থানীয় জনতা। পরে তাদের বিজিবির হাতে হস্থান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মামলা দায়ের করে গোয়াইনঘাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী